ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জে ঈমান আলী (৩৬) ও মিনজু আক্তার (১৯) নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়েছে। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।
নিহত ঈমান আলী উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ও মিনজু আক্তার নিহত ঈমান আলীর স্ত্রী এবং একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
এসআই মো. মাজহারুল হক বলেন, ‘ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির লোকজন তাদের ঘরে ঝুলন্ত মরদেহ দুটি দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রী’র মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তারা দুজনে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এ আত্মহত্যা করেছেন, কজানা যায়নি।’
এসআই আরও বলেন, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ইত্তেফাক
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments