স্টাফ রিপোটার:জাকির হোসেন আজাদী: আজ (২৪ আগস্ট) বুধবার আইভি রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে
শ্রদ্ধা নিবেদন করা হয়।
আইভি রহমান বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। তিনি ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদাতবরণ করেন।
তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।
নারী নেত্রী শহীদ আইভী রহমান এর প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে জোটের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সম্পাদক নাট্য ও চলচিত্র অভিনেত্রী তানভীন সুইটি,
সাংগঠনিক সম্পাদক জেনিফার ফেরদৌস, প্রচার সম্পাদক লায়ন মীজানুর রহমান, মাহমুদা ইসলাম, সোহেলী পারভীন মনি, রাজ সরকার, কাঞ্চন মল্লিক, সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থান মসজিদে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সেখানে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments