বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত

প্রকাশ : 15 Sep 2026
বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত

বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত  হয়েছেন।  মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদের ভিতরে ১০/১২ জন বিএনপির চিহৃিত সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর এ হামলা চালায় বলে আহতর পরিবারসূত্রে অভিযোগ পাওয়া গেছে। এসময় হাসপাতালে ভর্তি।কিংবা এ বিষয়ে মামলা করলে আবারও তার ওপর হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ফলে

স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করার পরে তিনি বাড়িতে পল্লী চিকিৎসকের কাছ থেকে  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আবারও হামলার আশঙ্কায় তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি। বুধবার তাকে দূরের কোন হাসপাতালে ভর্তি করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রসঙ্গত আওয়ামী লীগপন্থী  এ পরিবারের সদস্যদের ওপর এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে  ২০২৪ সালের ৫ আগস্টের পরে ইউপি সদস্য শাহিন খানের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লায়ন শাকিল খানের বাইশারী ইউনিয়ন পরিষদের সামনের ঘর ভেঙ্গে নিয়ে যায় একই হামলাকারী সন্ত্রাসীরা। 


সম্পর্কিত খবর

;