স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে জাতিক লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য এক অনন্য সুযোগ হিসেবে সম্প্রতি, জাতিক ক্যাপিটাল নামে একটি নতুন বিনিয়োগ সেবা চালু করেছে। জাতিকইজি’র সেবাগ্রহণকারী মার্চেন্টদের জন্য সুদমুক্ত, নির্দিষ্ট সময়সীমা মুক্ত ও রেভিনিউ-শেয়ারিং ভিত্তিক মডেল ব্যবহার করে এ বিনিয়োগ সেবা প্রদান করা হবে।
জাতিক ক্যাপিটালের মূল উদ্দেশ্য হচ্ছে - জাতিকইজি প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তারা যেন তাদের বিক্রয়ের হিসাব ও কার্যক্রমের ওপর ভিত্তি করে স্বচ্ছভাবে বিনিয়োগ পেতে পারেন; নিজেদের ব্যবসার আওতা বৃদ্ধি করতে পারেন এবং একইসাথে, নিজেদের লাভের পরিমাণ বাড়াতে পারেন। এই পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক অবস্থানের ওপর ভিত্তি করে ১০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ গ্রহণের সুযোগ পেতে পারেন। সুদমুক্ত ও নির্দিষ্ট সময়সীমা মুক্ত এই বিনিয়োগের অর্থ পরিশোধ করা উদ্যোক্তাদের বিক্রয়ের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
‘নো ইন্টারেস্ট, নো ডেডলাইনস, নো পেনাল্টিজ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ডিজিটাল উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে চায় জাতিক ক্যাপিটাল। এক্ষেত্রে, উদ্যোক্তাকে জাতিকইজি প্ল্যাটফর্মে অন্তত ৪ মাস সক্রিয় থাকতে হবে এবং তাদের বিক্রয় পারফরম্যান্স স্থিতিশীল হতে হবে। এছাড়া, তাদের জাতীয় পরিচয়পত্রের মতো কেওয়াইসি প্রক্রিয়া যথাযথভাবে পূরণ করতে হবে এবং ব্যবসায়ের সঠিক তথ্য সরবরাহ করতে হবে।
এ বিষয়ে জাতিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মনি বলেন, “আমরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকশিত হতে চাওয়া উদ্যোক্তাদের সাথে একযোগে কাজ করতে চাই। জাতিকে আমরা বিশ্বাস করি, সফল হতে গেলে একসাথে কাজ করা অত্যন্ত জরুরি। আমরা তাই, আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তাদের সাথে একত্রে বিকশিত হতে চাই। আমরা আমাদের মার্চেন্টদের ব্যবসায়িক সাফল্যের অংশীদার হতে চাই; তাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করার ক্ষেত্রে অবদান রাখতে চাই।”
প্রযুক্তিগত দক্ষতা না থাকার পরও উদ্যোক্তারা যেন ডিজিটালভাবে বিকশিত হতে পারেন এবং নিজেদের ব্যবসা পরিচালনায় ডিজিটাল মাধ্যমকে অগ্রাধিকার দেয়ার সুযোগ গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে জাতিক লিমিটেড।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments