ডেস্ক রিপোর্ট: বলিউড অভিনেতা দিলীপ কুমার চলে গেলেন। আজ সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত জটিলতায় ভূগছিলেন। গত ৩০ জুন তীব্র শ্বাস কষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা যাওয়ার সময় তার স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
দুই দিন আগেও তার শারিরীক অবস্থা স্থিতিশীল ছিল বলে স্ত্রী সায়রা বানু এক টুইট বার্তায় লিখেছেন, দিলীপ কুমারের শারিরীক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। আমরা তাকে বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু চিকিৎসকদের অনুমতি মিলেনি। আজ সকাল সাড়ে সাতটায় হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য,বলিউডের ‘ট্রাজেডি কিং’ খ্যাত দিলীপ কুমার ৬৫টির ও বেশি সিনোমায় অভিনয় করেন। তার অভিনীত সিনোমা গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্চে-‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম,’ ‘গঙ্গা যমুনা’ ‘মধুমতি’, ‘রাম অউর শ্যাম,’ ‘দিদার’, ‘আন্দাজ,’ ‘মেলা’, ‘বাবুল’, ‘যোগান’, ইত্যাদি।
তাকে শেষ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’, ছবিতে। ১৯৪৬ সালে দিলীপ কুমার প্রথম ‘জোয়ার ভাটা’, ছবিতে অভিনয় করেন।
বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান।
ভারত সরকার ১৯৯১ সালে তাকে‘পদ্মাভূষণ’ খেতাব দেন। তার তিন বছর পরই তাকে দেয়া হয় ‘রাজা সাহেব ফালকে’ পুরস্কার।
১৯৬০ সালে ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-এ-আজম’, দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments