ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে গত ১৭ অক্টোবর কথিত জুলাই সনদ স্বাক্ষরের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি কতিপয় রাজনৈতিক দলের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্র দর্শনের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের সাজানো নীলনকশার ভাগবাটোয়ার অংশাদায়িত্বের দলিল। যার ভিত্তি ধরে আগামী বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ইতিহাসের উল্টোপথে দাড় করাবে।
কথিত জুলাই সনদ শেষ পর্যন্ত অংশীদারী দলগুলোর দরকষাকষির হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। অনেক শরীক রাজনৈতিক দলের স্বাক্ষর বর্জন, নিবন্ধিত ৫২টি দলের মধ্যে মাত্র ১৯টি নিবন্ধিত দল স্বাক্ষর করেছে, স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠান স্থলে যে সংঘর্ষ, সন্ত্রাস, পুলিশী আক্রমণ ইত্যাদিও প্রমান করে ঐক্যমত্যের দলিলের স্বপক্ষের শক্তিরাও বিক্ষুদ্ধ ও বিভক্ত। এই জুলাই সনদ স্বাক্ষর সমগ্র জাতি জনগণের আকাঙ্খার প্রতিফলন নয় বরং বিপরীত অবস্থান, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আরেক দীর্ঘস্থায়ী করবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments