ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর বুধবার প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় সুপার ওয়ারিয়র্স ৪৮ রানে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব নওয়াপাড়াকে পরাজিত করেছে। টসে জিতে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব নওয়াপাড়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে সুপার ওয়ারিয়র্স ১৮.৫ ওভারে ১৮০ রান করে অলআউট হয়ে যায়। পরে, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব নওয়াপাড়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুপার ওয়ারিয়র্স এর খেলোয়াড় আনোয়ার। খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা অজয় নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, টুর্নামেন্টের উপদেষ্টা হাফিজুর রহমান মোল্যা প্রমুখ। আজ বৃহঃস্পতিবার কোটা বকুলতলা ক্রিকেট ক্লাব মুখোমুখী হবে এল আর ইন্টারন্যাশনাল ফুলবাড়িগেট।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments