ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, প্যারিস এর উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগ ‘La poste’-এর সহায়তায় স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়। ‘La poste’ -এর সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে ফরাসি ডাক বিভাগ ‘La poste’ এর ডাক টিকেট প্রকাশনা বিভাগ ‘Philaposte’ এর পরিচালক Mr. Gilles LIVCHITZ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন। কোভিড অতিমারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা এবং ‘Philaposte’ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে মান্যবর রাষ্ট্রদূত ‘Laposte’ কে ডাক টিকেট এর একটি অনুকৃতি (replica)উপহার হিসেবে প্রদান করেন যা ‘Laposte’ এর সদর দপ্তরে প্রদর্শন ও সংরক্ষণ করা হয়। এছাড়াও মান্যবর রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’-র ফরাসি সংস্করণ ‘Journal de Prison’ এবং জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষা ও বাংলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর সংকলন ‘The Historic 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman-A World Documentary Heritage’ শীর্ষক বই দুইটি ‘Laposte’ কে উপহার হিসেবে প্রদান করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments