ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ ফেরত এবং হয়রাণিমূলক মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালিসীমা গ্রামের মোঃ বশির, নাসির উদ্দিন, শিল্পী বেগম প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বড় কালিসীমা গ্রামের জনতা ব্যাংকের কর্মকর্তা শহীদুল হক ও তার পরিবারের লোকজনসহ একটি প্রতারক চক্র বিদেশ পাঠানো ও ব্যবসা করার কথা বলে শালগাঁও, কালিসীমা ও সিন্দুউড়াসহ আশ পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ থেকে নানা কৌশলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। পরে নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকী দেয়। এছাড়াও ভূক্তভোগীরা অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ায় ওই চক্রটি তাদের নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারসহ পাওনা টাকা ফেরত পাওয়ার দাবী জানান। পরে শহীদুলসহ প্রতারক চক্রের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments