স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির নেতাদের সাথে বোর্ড অফ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) এর একটি প্রতিনিধি দল। বুধবার বিকেলে রাজধানীর গুলশান ২ এর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এর বাসভবনে এই বইটা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বটকে আর অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস( Brizza Rosales)নির্বাহী পরিচালক, নির্বাচনী বিশ্লেষক কার্লোস আফ্রিকা, ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আনায়াত অমি।
বৈঠকে জাতীয় পার্টির নেতাদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হর বৈঠকে। এছাড়া চলমান রাজনৈতিক, মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জাতীয় পার্টির নেতাদের সাথে আলোচনা করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধিরা
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments