স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
শুক্রবার ২৮ আগস্ট সকাল ১টায় ডিএসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান।
*ব্রিজের তথ্য:*
১৪৫ মিটার দৈর্ঘ্য ও ৪.২ মিটার প্রস্থ বিশিষ্ট এই ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াত করেন। সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে ডিএসসিসি।
*প্রশাসকের বক্তব্য:*
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ে এই কাজ সম্পন্ন করা তারই প্রমাণ।
তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ব্রিজটি শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জনাব আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments