কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটার সৈকতে ভেসে আসা মৃত জেলিফিসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জৈবসার, গবাদি পশু এবং পাখির খাদ্য তৈরির সম্ভাবনা নিয়ে গবেষনা সংক্রান্ত তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গত ২৭/০৩/২৪ তারিখ ০৫.১০.৭৮৬৬.১০২.১১.০১৩.২৪.৪২৬ নং স্মারকের একটি চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ কমিটি গঠনের অনুরোধ করেন। কমিটির সদস্যরা হলো, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা।
সম্প্রিতী, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত ও তার আশে পাশের এলাকায় সমুদ্র থেকে বিপুল পরিমান মৃত জেলিফিশ ভেসে আসে। জেলিফিস গুলো পচেঁ দূগন্ধ ছড়ানোর পাশাপাশি সাগরের পানিতে চুলকানির প্রকোপ বেড়ে যায়। এতে জনমনে বিরুপ ধারনার সৃষ্টি এবং নানাবিধ সমস্যার উদ্ভব হয়েছে। অধিক পরিমানে জেলিফিস আটকে থাকায় তা অপসারন করাও যাচ্ছে না।
জানা যায়, জেলিফিসের দেহ জেলাটিন নামক এক প্রকার প্রোটিন উপাদানে সমৃদ্ধ। যাতে কোলাজেন নামক প্রোটিনের উপস্থিতি রয়েছে। কোলাজেন প্রোটিন মাটিতে মিশে মাটির উর্বরতা বাড়ায়। মৃত এ জেলিফিস নিয়ে গবেষনার মাধ্যমে বিভিন্ন প্রকার জৈব সার, গবাদি পশু এবং পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা গেলে জেলিফিস সম্পদে রুপান্তর করা সম্ভব হবে। এ বিষয়ে যথাযথ কারিগরি গবেষনার মাধ্যমে প্রতিবেদন তৈরি করে ১৮ এপ্রিল ২০২৪ এর মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য অনুরোধ করেছেন।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments