ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বৃস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে হংকংকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওবারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে হংকং।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭.৪ ওভারে লক্ষ্য অর্জন করে। ওপেনার ও অধিনায়ক লিটন দাস ৩৯ বলে ৫৯ রান করে দলকে এগিয়ে নেন। অপরাজিত থেকে তৌহিদ হৃদয় ৩৫ রান করেন।
এই জয়ে এশিয়া কাপের মিশন দারুণভাবে শুরু করল বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments