উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জেলা পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই এমন ঘটনা সামনে আসায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার সদস্যদের ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে তিনজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। প্রাথমিক ফলাফল নিশ্চিত করতে তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ডোপ টেস্টে পজিটিভ আসার পর ওই তিন সদস্যকে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতা নির্মূলে এ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের মতে, শুধু শুদ্ধি অভিযান পরিচালনা করলেই হবে না—এর ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।
সুশীল সমাজের প্রতিনিরা জানান সমাজ থেকে মাদকনির্ভর করতে হলে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। মাদক ক্রয় বিক্রয়কারীদের কে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনের সকল সেক্টরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক শনাক্ত করা প্রয়োজন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments