বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (০১ জানুয়ারি ২০২৫) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’ শীর্ষক ৩-দিনব্যাপী দাবা প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্রের গেমস্ রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন
আহমদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান শরীফ শুভ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘কিস্তিমাত’-এর মোড়ক উন্মোচন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ক্লাবের সদস্যদের
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক চর্চার অন্যতম মাধ্যম। আমাদের ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক জগতের উপর এর প্রভাব পড়ে। বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দাবা খেলাকে শিক্ষা কার্যক্রমের
অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যুক্তিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণ ও মেধার বিকাশে দাবাসহ অন্যান্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৩-দিনব্যাপী ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’-এ ২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ ও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেস চ্যাম্পিয়নশিপ’। আগামী ৩ জানুয়ারি
অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট’। এই টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments