উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার ও তার ছেলে বিপ্লব তালুকদার হত্যা মামলার অন্যতম আসামী হাফিজুল ইসলাম সেপাইকে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামানের আদালতে লোমহর্ষক স্বীকারোক্তি মুলক জনাব বন্দি প্রদান করেন ওই আসামী। পুলিশ সূত্রে জানা যায় উপজেলার আটিপাড়া গ্রামের আজগর আলী সেপাইয়ের ছেলে হাফিজুল ইসলাম সেপাই(১৯)কে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২ নভেম্বর ঢাকার কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর জব্বারের গলি হতে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়। গত ২৯ জুলাই উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ীর পাশে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপÿরা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। এসময় তার ছেলে বিপ্লব তালুকদারকেও গুরুত্বর আহত করে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া ঐ সময় তার পরিবারের গুরুত্বর আহত হয় দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে সোহাগ তালুকদার ও তার স্ত্রী কল্পনা বেগম, বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম, মেয়ে স্বর্ণা আক্তার, জুয়েল তালুকদার ও তার স্ত্রী নাজনিন আক্তার মুন্নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ ও মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মমিন উদ্দিন জানান এই মামলায় এ যাবৎ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সেপাই কে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়। ৩ তারিখ সে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেছেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments