আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং জ্বালানি তেলের সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষভাবে অংশগ্রহণ করেন বোচাগঞ্জ উপজেলার ছয়টি ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মালিক ও ম্যানেজাররা। এ সময় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং অবৈধ মজুদ ও বোতলজাত বিক্রয় বন্ধে তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় জানানো হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments