স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের অর্গানিক ফল ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পাহাড়ি ফলমেলা ২০২৫’। প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মেলায় পার্বত্য অঞ্চলের মৌসুমি ফল—যেমন আনারস, আম, কাঁঠাল, রাম্বুটান, লিচু ইত্যাদির সমাহার প্রদর্শিত হচ্ছে। একইসাথে আগত দর্শনার্থীরা পাচ্ছেন পাহাড়ি সংস্কৃতি, জীবনযাত্রা ও হস্তশিল্প ঘনিষ্ঠভাবে জানার সুযোগ।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজক পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। আয়োজকদের মতে, এই মেলা শুধু ভোক্তা ও কৃষকের সংযোগ নয় বরং একটি সমন্বিত শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানী-সহ মোট ৩০টি স্টল অংশ নিচ্ছে। পাহাড়ি ফল মেলা ২-৫ জুলাই প্র্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments