সেমিস্টার ফি কিস্তিতে পরিশোধের সুযোগ আনলো উপায় ও স্প্লিটপে

প্রকাশ : 20 Sep 2026
সেমিস্টার ফি কিস্তিতে পরিশোধের সুযোগ আনলো উপায় ও স্প্লিটপে


ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।


আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা উপায়-এর মাধ্যমে বিএনপিএল (BNPL - Buy Now, Pay Later) আবেদন ফি পরিশোধ এবং কমিউনিটি ব্যাংক পিএলসি কর্তৃক প্রদত্ত সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা কিস্তিতে তাদের সেমিস্টার ফি পরিশোধের সুবিধা পাবেন।


উল্লেখ্য, আগস্ট ২০২৬-এ কমিউনিটি ব্যাংক পিএলসি-এর সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে স্প্লিটপে এই সেবার প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী হিসেবে কাজ করছে।


অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর হেড অব কর্পোরেট সেলস সাজ্জাদ আলম এবং স্প্লিটপে-র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব টেকনোলজি মামুন রেজা খান, হেড অব হিউম্যান রিসোর্সেস অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন মো. মুরাদ হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার স্যামুয়েল মুরসালিন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আফনান ইউসুফ, স্প্লিটপে-র ডিরেক্টর মীর মুতাসিম হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই উদ্যোগের ফলে শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও বেশি সুবিধা পাবে এবং শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও বাড়বে। প্রাথমিকভাবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এই সেবা চালু হবে, ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

;