ডেস্ক রিপোর্ট: ইসলামিক ফাউন্ডেশন বইমেলা ২০২৪, বায়তুল মোকাররম পূর্ব চত্বরে সম্পন্ন হলো হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার রচিত একমাত্র উপন্যাস ‘কাঁটা ও ফুল’-এর মোড়ক উন্মোচন ও বই আলোচনা অনুষ্ঠান৷
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, লেখক ও সম্পাদক এবং ‘কাঁটা ও ফুল’-এর অনুবাদক মনযূর আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও অনুবাদক জহির হাসান, কবি মনিরুল ইসলাম, লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর সহ আরও অনেকে৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলহামের সিওও আহমাদ সাব্বির।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের আলোচনায় লেখক শহিদ সিনওয়ার এবং ফিলিস্তিনের চলমান সংঘাত, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লব বিষয়ে আলোকপাত করেন৷ মানবাধিকার ও বৈশ্বিক যে সমতার কথা বলা হয়ে থাকে, সেটি যে ফিলিস্তিন প্রশ্নে একদম অবহেলিত, তা আলোচকরা তুলে ধরেন। ফিলিস্তিনে শহিদদের ওয়ারিশ থেকে যেন আরও ‘ইয়াহইয়া সিনওয়ার’ জন্ম নেয় সে আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন তারা। এছারাও তাদের আলোচনায় আরও উঠে আসে ফিলিস্তিনের সাহিত্য ও শিল্প সংস্কৃতির বৃত্তান্ত৷
অনুষ্ঠানে আলোচকবৃন্দ অভিমত ব্যক্ত করেন যে, ফিলিস্তিন প্রসঙ্গে সামগ্রিক চিত্রকল্প অবহিত হওয়ার জন্য ইয়াহইয়া সিনওয়ার রচিত ‘কাঁটা ও ফুল’ বাংলা অনুবাদ সাহিত্যের অনন্য সংযোজন৷ বইটি অনূদিত হলেও এর ভাষা ও ভাব যেন মৌলিক বলেই পরিচয় দেয়।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম৷
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments