ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপনে ও বাঙালির চিরায়ত পিঠাপুলির সংস্কৃতি ধরে রাখতে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠন ভোরের সাথী সংগঠনের উদ্যোগে শহরের লোকনাথ টেংকের পাড় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক তাজ মোহাম্মদ ইয়াছিন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষশ এডভোকেট মোঃ হাবিবুল্লাহ। রোটারিয়ান মোহাম্মদ মনিরুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, চেম্বার পরিচালক বাবুল মিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়াান মারুফ, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবু নাসের বাহার, রোটারিয়ান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম, জেলা নাগরিক কমিটির সহ সভাপতি ইস্কান্দর মির্জা, জেলা আওয়ামীলীগৈর দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, চিকিৎসক সাঈফুদ্দিন আহমেদ শুভ্র, সাংবাদিক মনির হোসেন, তিতাস আবৃত্তি সংগঠনের রোকেয়া দ¯Íগীর, ব্যবসায়ী হাজী বকুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অর্জিত বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। আধুনিকয়ানের যুগে সেই গ্রামীন সংস্কৃতিগুলো আজ হারিয়ে যাওয়ার পথে। তাই মহান এই বিজয়ের দিনে বাঙালি জাতির জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পিঠা-পুলির সংস্কৃতিকে আঁকড়ে থাকতে জনসাধারণের মাঝে আগ্রহ গড়ে তোলার জন্যই আমাদের এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সংগঠন বৈশাখী শিল্পী গোষ্ঠী একটি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে বিপুল সংখ্যক নারী-পুরুষ পিঠা উৎসবে অংশ নেয়। পিঠা উৎসবে পার্টি সাপটা, ভাপা পিঠা, চিতল পিঠা, পোয়া পিঠাসহ হরেক রকমের পিঠার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোরের সাথী সংগঠনের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments