মো.পাভেল ইসলাম মিথুল রাজশাহী: রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নগরীর বোয়ালিা থানায় মামলাটি করা হয়। হামলার পর সতর্কতা জোরদার করেছে পুলিশ। হামলার পর গতকাল মঙ্গলবার দুপুর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়।
তবে হামলার পর পরই শিবির ক্যাডাররা আত্মগোপনে চলে যায়। রাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাদেরকে আসামি করা হয়। এ মামলায় ১৬ জনকে নামের উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শ জনতে আসামী করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ইসলামী বাংলাদেশ রাজশাহীর পক্ষে ওই মিছিলটি বের করা হলেও সিংহভাগ নেতাকর্মী ছিলেন শিবিরের। মিছিল শেষে নগরীর উপশহর মোড় এলাকায় ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় শিবিরের ক্যাডাররা। এতে এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ নামের দুই পুলিশ সদস্য আহত হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন,মঙ্গলবার দুপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে এজাহার নামীয় দুইজনসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের একাধিক সূত্র জানায়,ওই ঘটনার পর পরই নগরজুড়ে ব্যাপক অভিযানে নামে পুলিশ। তবে তার আগেই জামায়াত-শিবিরের ক্যাডাররা আত্মগোপনে চলে যাওয়ায় তেমন কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু পরবর্তিতে যেন আর কোনো হামলা পুলিশের ওপর চালাতে না পারে শিবির ক্যাডাররা তার জন্য সতর্কতা জোরদার করা হয়েছে।
এর আগে ২০১৩ সাল থেকে ১৫ সাল পর্যন্ত নগরজুড়ে ব্যাপক তাণ্ডব চালায় পুলিশ। ওই তাণ্ডবের সময় পুলিশের এক সদস্যের দুই হাতের কজ্বি উড়ে যায়। একজনকে মাথা থ্যাঁতলে দেওয়া হয় ইট ও হেলমেট দিয়ে। এছাড়াও সংঘর্ষের বিএনপির হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। পাশাপাশি ব্যাপক হারে জ্বালাও-পোড়াও করা হয় ওই সময়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments