স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক ও বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কোন সংস্কার আলোচনা, সনদ, ঘোষণাপত্র বাস্তবায়ন দূরে থাক, গ্রহণযোগ্য হবে না। তিনি সম্প্রতি গণঅভূত্থানের ঘোষণাপত্র বিষয়ে বলেন ইতহিাস বিকৃতি, এক চোখা বক্তব্যের মধ্য দিয়ে পঠিত গণঅভূত্থানের ঘোষনাপত্রকে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে। এটি প্রণয়নে আমাদের সাথে কোন কথা বলা হয়নি। এর দায় আমরা নেব না।
০৮ আগস্ট ২০২৫ বিকাল ৪.৩০টায় পল্টন মোড়ে সিপিবি’র পল্টন থানার সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে রুহিন হোসেন প্রিন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিপিবি’র পল্টন থানার সভাপতি কার্ত্তিক চক্রবর্তীর সভাপতিত্বে ও কমরেড মঞ্জুর মঈন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা দক্ষিণ কমিটির অন্যতম সদস্য কমরেড শংকর আচার্য্য, ত্রিদিব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল ও পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিক।
রুহিন হোসেন প্রিন্স বিভিন্ন স্থানে সন্ত্রাস, হত্যা, দখলদারিত্ব, চাঁদাবাজিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করতে হবে। তিনি বলেন সংস্কারের নামে অনেক কিছু আলোচনা হচ্ছে, অথচ শ্রমিকের ন্যূনতম মজুরী, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম, সবার কর্মসংস্থান ও জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা নিয়ে আলোচনা হোল না।
তিনি বলেন তেঁতুল গাছের কাছে মিস্টি আম চেয়ে লাভ নেই। বড় লোকের স্বার্থ রক্ষাকারী দলের পতিবর্তে মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী দলকে ক্ষমতায় বসানো ছাড়া মুক্তি নেই।
তিনি যথাযথ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচন পেছানোর কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না। তিনি গণবিরোধী ও এখতিয়ার বহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments