নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, আক্রান্তদের শনাক্তে এ পর্যন্ত ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। বাকি নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশের বয়স ৯ মাসের নিচে। এছাড়া ১৫ থেকে ২০ শতাংশ রোগীর বয়স ২ বছরের মধ্যে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা জুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী রোববার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments