স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের উদ্যোগে জ্বালানী তেলের বর্ধিত মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সহ-সভাপতি, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি এবং ঢাকা মহনগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুজ্জামান বাদশা, জাসদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, ঢাকামহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, করোনার পরে জীবনযাত্রা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখন হঠাৎ করেই জ্বালানী তেলের দাম বাড়ানো হলো। তারপরই সরকারের সাথে যোগসাজশ করে পরিবহন মালিকরা পরিবহন ধর্মঘট শুরু করে। পরিবহন মালিকদের খুশী করতে বিশেজ্ঞদের মত না নিয়ে সরকার তড়িঘড়ি করে পরিবহন মালিকদের সাথে লোক দেখানো বৈঠক করে বাস-লঞ্চের অযৌক্তিকভাবে বর্ধিত ভাড়া জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। তারা বলেন, পরিবহন ব্যয় বাড়ার ঘটনাকে পুজি করে বাজার সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরেক দফা অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে। জাসদ নেতৃবৃন্দ, অজুহাত নয় ভতুর্কী অব্যহত রেখে জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বাস-লঞ্চের অযৌক্তিক বর্ধিত ভাড়া কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য কমানো, বাজার সিন্ডিকেটের চক্রকে ধবংস, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার-বিচার ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments