আনিছ আহম্মদ (শেরপুর)প্রতিনিধি: “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস এর সদস্য ও সাংবাদিকবৃন্দ।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments