ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: বুধবার পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া কমিউনিটি ক্লিনিকে ডেঙ্গি সচেতনতা, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী বৃদ্ধির লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুনজুর রহমান উল্লেখিত রোগ সম্পর্কে উপস্থিত ৭০ জন মায়েদের সচেতন করেন। তিনি বলেন, ডেঙ্গি একটি মরণব্যাধি এডিস মশার কামড়ে এ রোগ হয়ে থাকে। বাড়ির আঙ্গিনায় মশা যাতে না জন্মাতে পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। জরায়ু-মুখ ক্যান্সার ৩০ বছর এর বেশি নারীদেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ নম্বর কক্ষে নিয়মিত ভাবে বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া গর্ভবতী মায়েদের মাতৃপুষ্টি, মাতৃস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী করার জন্য তিনি তাদেরকে উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিক এবং ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ভাবে নরমাল ডেলিভারী করানো হচ্ছে। গর্ভবর্তী মায়েদেরকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসার জন্য ডা: মুনজুর রহমান অনুরোধ করেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
সব মন্তব্য
No Comments