স্টাফ রিপোটার: বিএনপি-জামাতের মৌলবাদী সাম্প্রদায়িক দুঃশাসনের বিরুদ্ধে দেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চৌদ্দদল গঠিত হয়েছিল। চৌদ্দ দলের সেই সংগ্রামে বায়তুল মোকাররমে জড়ো হওয়া জামাতের ছোড়া গুলিতে শহীদ হয়েছিল যুব মৈত্রী কর্মী রাসেল খান। কিন্তু আজ শহীদ রাসেলকে যেমন বিস্মৃতিতে ঠেলে দেয়া হয়ে হচ্ছে। তেমনি চৌদ্দদলের অসাম্প্রদায়িক রাজনৈতিক লড়াইও বিস্মৃত প্রায়। আর এ কারণেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকার সাবেক মেয়র ধর্মনিরপেক্ষতার মূলনীতিতে ‘ধর্মহীনতা’ বলে উল্লেখ করার দুঃসাহস দেখান। চরফ্যাশনের আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান আফগান তালেবানদের অনুসারে নিজ এলাকায় সেলুনগুলোকে ‘সুন্নতি কার্টি’ ছাড়া চুল কাটলে জরিমানা করা হবে বলে নির্দেশ প্রদান করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের একজন উর্ধতন কর্মকর্তাও টাকনুর উপর পায়জামা প্যান্ট পরার নির্দেশ দিয়েছিল। কুমিল্লার পুজাম-পে কোরান রাখার অভিযোগে ধৃত ব্যক্তিকে ‘পাগল’ সাব্যস্ত করতে ব্যস্ত কর্তৃপক্ষ। এগুলো আসলে টেষ্ট কেস। এর মধ্য দিয়ে হেফাজতসহ ধর্মবাদীদের ‘তালেবানী’ শাসন প্রচেষ্টার পরীক্ষা করে দেখা হচ্ছে। আর এসবই করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ধারকদের ছদ্মবরণে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ কখন একটি ধর্মবাদী রাষ্ট্রে পরিণত হবে তা আমরা টেরও পাবনা। সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি সেই অপেক্ষাতেই আছে। আর সে কারণেই এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং এগিয়ে আসাতে হবে যুবশক্তিকে।
আজ ২৮ অক্টোবর বাংলাদেশ যুব মৈত্রীর আয়োজিত ২০০৬ সালে চৌদ্দদলের আন্দোলনে জামাতের গুলিতে শহীদ রাসেল খান স্মরণে আয়োজিত আলোচনা সভা উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।
মেনন বলেন, ‘ফেসবুক ও ইউটিউব ও ওয়াজমাহফিল সমূহে যে সকল সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে তারই পরিণতি শারদীয় দুর্গোৎসবে পুজাম-প-মন্দিরে হামলাসহ হিন্দুদের বাড়ীঘর ব্যবসা প্রতিষ্ঠান লুট,অগ্নিসংযোগ, দৈহিক আক্রমণ ও জীবনহানির ঘটনা। দুর্ভাগ্যজনক যে দেশের যুব সমাজের একাংশ এ সকল ঘটনায় জড়িত।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments