ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে তৃষ্ণার হ্যাট্টিকে বাংলাদেশ ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন ওপেনার শামিমা সুলতানা। তিন নম্বরে নামা ফারজানা হক ২৪ বলে ১০ রান করে ফিরেন। ফলে ৩৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
শুরুতে চাপে পড়লেও, তৃতীয় উইকেটে জুটি বেঁেধ বাংলাদেশকে চাপমুক্ত করেন আরেক ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জুটিতে ৬৩ বলে ৮৭ রান যোগ করার পথে হাফ-সেঞ্চুরির দেখা পান দু’জনই।
৬টি চারে ৫৪ বল খেলে ৫৬ রানে আউট হন মুরশিদা। আর ঝড়ো ইনিংস খেলে ৫৩ রান করেন জ্যোতি। তার ৩৪ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা অধিনায়ক।
মুরশিদা-নিগারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান পায় বাংলাদেশ।
১৩০ রানের টার্গেটে সাবধানী শুরু ছিলো মালয়েশিয়ার। ৫ ওভারে বিনা উইকেটে ১২ রান পায় তারা। তবে ইনিংসের ষষ্ঠ ও নিজের তৃতীয় ওভারে বল হাতে জ¦লে উঠেন তৃষ্ণা। ঐ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তিন উইকেট নিয়ে হ্যাট্টিক পূর্ণ করেন তৃষ্ণা। ওভারের দ্বিতীয় বলে উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড, তৃতীয় ডেলিভারিতে ম্যাস এলিসাকে লেগ বিফোর এবং চতুর্থ বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাট্টিকের স্বাদ নেন তৃষ্ণা।
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাট্টিক করলেন তৃষ্ণা। এর আগে বাংলাদেশের হয়ে হ্যাট্টিক করেছিলেন ফাহিমা খাতুন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাট্টিক করেছিলেন ফাহিমা। আর নারীদের টি-টোয়েন্টিতে ২৯তম হ্যাট্টিকের নজির গড়লেন তৃষ্ণা।
২০ বছর বয়সী তৃষ্ণার আগুন বোলিংয়ের পর বাংলাদেশের অন্যান্য বোলারদের দাপটে ১৮ দশমিক ৫ ওভারে ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া। দলের পক্ষে কোন ব্যাটারই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা তৃষ্ণা এ ম্যাচে ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ফাহিমা খাতুন-সানজিদা আকতার মেঘলা ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জ্যোতি।
এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
আগামী ৮ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments