ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক রোগী পাওয়া গেছে ৯৪৭ জন। রোববার, ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ঢাকা, রাজশাহী ও সিলেট জেলায় ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯১ জনে। একই সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ৯৪৭ জন। সবমিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৭৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জ্বর, কাশি, সর্দি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments