এক বুকিংয়েই ভিসা-টিকিট-হোটেল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্পন্ন হবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন পড়বে না।
সৌদির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ, জর্ডান, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। অনুমোদিত ‘জেনারেল ক্যাটাগরি’র ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে প্যাকেজ বুকিং করলেই ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। বুকিং সম্পন্ন হলে আবেদনকারী ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা ও অন্যান্য প্রয়োজনীয় নথি পেয়ে যাবেন।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রিজার্ভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সিকে এই প্যাকেজ ভিসা সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব বলেন, ভ্রমণ বুকিংয়ের সঙ্গে ভিসা ইস্যু একীভূত করার মাধ্যমে পর্যটকদের যাত্রা আরও সহজ ও সংযুক্ত করা হচ্ছে। এতে দীর্ঘ সময় অবস্থান ও বেশি ব্যয়ে উৎসাহিত হবেন পর্যটকরা।
নতুন ভিসা প্যাকেজে ইস্যুকৃত ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার প্রবেশের সুযোগ থাকবে এবং ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। ভিসা পেতে ট্রাভেল প্যাকেজে নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এর সঙ্গে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি ৪০২.২১ সৌদি রিয়াল। প্যাকেজে চাইলে বিভিন্ন ইভেন্ট, কার্যক্রম ও পর্যটন অভিজ্ঞতাও যুক্ত করা যাবে, ফলে পরিকল্পনা থেকে আগমন পর্যন্ত পুরো যাত্রা হবে আরও সহজ ও সংযুক্ত।
সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পর্যটন খাতকে আরও উন্মুক্ত ও প্রবেশযোগ্য করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার আনা হচ্ছে। এর আগে পর্যটক ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করা হয়। এসব উদ্যোগের ফলে ২০২৫ সালে সৌদি আরবে আগত পর্যটকের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments