বিজয় রায়, রাণীশংকৈর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাণীশংকৈলে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে "আনন্দ সাহা " (৪৬) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে রাণীশংকৈল পৌরশহর থেকে বলিদ্বারা যাওয়ার পথে নলদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ সাহা পৌরশহরের বন্দর এলাকার ‘আনন্দ বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী এবং অজিত সাহার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি বন্দর এলাকা থেকে তার
৭ বছর বয়সী ভাতিজাকে সঙ্গে নিয়ে মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হন। পথে নলদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ বোধ করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে এক ভ্যানচালকের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments