স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হলেও পরে আগুনের ভয়াবহতা বাড়ায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো মালামাল এলাকায় আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে বাসস।
এটি বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে অবস্থিত কার্গো ভিলেজ। এই ৮ নম্বর গেটকে হ্যাঙ্গার গেটও বলা হয়। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। ভবনের ভেতরে তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনী কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অগ্নি নির্বাপণে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৬ ঘণ্টায় ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments