বিশেষ প্রতিনিধি: বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বদিউজ্জামান সোহাগের নির্বাচনী প্রচারণায় অর্ধশতাধিক তোরণ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন গ্রিস আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম। মোড়েলগঞ্জে সোহাগের বিভিন্ন জনসভায় নোকার পক্ষে ভোট চেয়ে বক্তব্যও রেখেছিলেন তিনি। আওয়ামী লীগের কর্মী পরিচয়ে পতিত স্বৈরাচার সরকারের প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে এলাকায় প্রচার চালাতেন। আপন ছোটভাই নাজমুল হোসেন রানাকে বানিয়েছিলেন বারইখালী ইউনিয়ন যুবলীগের নেতা। সেই আওয়ামী লীগ কর্মী জাহিদ এবার বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন। কৌশলে আঁতাত করছেন বিএনপির বহিষ্কৃত নেতাদের সঙ্গে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি বদিউজ্জামান সোহাগের ছত্রছায়ায় মোড়েলগঞ্জে আধিপত্য বিস্তার করতেন জাহিদ। বদিউজ্জামান সোহাগের নির্বাচনী প্রচারণায় সোহাগের ছবির সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করেছিলেন। সোহাগের একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে নোকৗর পক্ষে ভোট চেয়েছিলেন। যুবলীগ নেতা ছোটভাইকে দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিপাকে পড়ে যান তিনি। মোড়েলগঞ্জে স্থানীয় এলাকাবাসী স্বৈরাচার আওয়ামী লীগের দোর হিসেবে জাহিদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন। সেজন্য দেশে ফিরলেও ভয়ে এলাকায় যান না জাহিদ। ঢাকায় পাঁচ তারকা হোটেলে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ফটোসেশন করেন ফেসবুকে প্রচার চালান। সম্প্রতি তাঁতী দলের এক শীর্ষনেতার নেতার সঙ্গে আঁতাত করে বিএনপিতে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। ‘ভয়েস ফর গ্লোবাল’ নামে একটি সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি সেমিনারের আয়োজন করে জাহিদ। ওই সেমিনারে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সেমিনারের দায়িত্ব সাফায়েত হোসেন বাবুকে দেয়া হলেও নেপথ্যে সব আয়োজন করেছেন জাহিদ।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, আমি কোন রাজনৈতিক দলের সদস্য না। আমি ‘ভয়েস ফর গ্লোবাল’-এর সাথে জড়িত। সে সংগঠনের ব্যানারে আমরা ৫ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকও করেছি। তিনি বলেন, আমার নিজ নামে একটি ফাউন্ডেশন আছে। সে ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় সাবেক এমপি এবং ছাত্রলীগ নেতা বদিউজ্জামাল সোহাগকে নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম। সেখানে ক্ষমতাসীনদের পক্ষে বক্তব্য না রাখলে অনেক জনকল্যাণমুখী কাজ আদায় করা যায় না। সরকারের গুনগান না গাইলে কোন কাজ হয় না।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments