ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বঙ্গবন্ধু হত্যাকান্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকান্ড, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে জিয়ার বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলে সশস্ত্রবাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার ও সিপাহী হত্যাসহ এসময়কালের ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাথারী কথাবার্তা বলে খুনীদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেয়া বন্ধ করতে জাতীয় তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড ও এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাথারী কথাবার্তা খুনীদের আড়াল করছে, বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সুফলভোগী ও বঙ্গবন্ধু হত্যাকান্ডের ধারক-বাহকদের মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দিচ্ছে।
হাসানুল হক ইনু এমপি আজ ৩০ আগস্ট সোমবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধু হত্যাকান্ড এবং এর পূর্বাপর ঘটনাবলির সত্য উদঘাটনে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করার দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, সহ-সভাপতি এড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, জাতীয় কৃষক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন কাওসার, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments