স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো।
২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী, এই মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু ৮ জনের মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ৩ জন রয়েছেন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২২২ জনের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৪ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫১ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।
এছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments