ডেস্ক রিপোর্ট মালয়েশিয়ার স্থগিত হওয়া শ্রমবাজার চালু করতে দুইদেশের মধ্যে গত ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে এখনো পর্যন্ত শুরু হয়নি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া। তাই যারা মালয়েশিয়ায় কাজ করতে যান, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। কাউকে এ বিষয়ে টাকা-পয়সা না দেওয়ার জন্য বলা হচ্ছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) রবিবার (২৬ ডিসেম্বর) এক সতর্ক বার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে এখনই আগাম লেনদেন করা থেকে সতর্ক থাকতে হবে। কেননা এবার বিএমইটির তথ্যভান্ডার থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। তার আগে সরকারের পক্ষ থেকে সব তথ্য জানানো হবে।
বিএমইটি আরও বলছে, তথ্যভান্ডারে যাদের নাম আছে তারাই শুধু মালয়েশিয়া যেতে পারবেন। ওই দেশে চাকরির সুযোগের বিজ্ঞপ্তিও তারাই প্রকাশ করবে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments