ডেস্ক রিপোর্ট: দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব বৃহস্পতিবার এ ঘোষণা দেন । দেশটিতে ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করতে ফেস- ১, ২, ৩ ও ৪ নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ ধাপগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৭ সেপ্টেম্বর থেকে ব্যাপকহারে অর্থনীতি সংশ্লিষ্ট সব সেক্টর খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এগুলোর মধ্যে রয়েছে, এতদিন ধরে বন্ধ থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ সেক্টর, কল-কারখানা, পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
তবে ইতোমধ্যে যারা ডাবল ডোজ টিকা নিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন পার করেছেন অর্থনৈতিক খাত পরিচালনা করবেন তারা।
লকডাউনে কাজ-কর্ম হারিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন সে সকল প্রবাসীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। মালয়েশিয়ায় করোনা মহামারির লকডাউনেও অবৈধ অভিবাসীবিরোধী অভিযান অব্যাহত রাখে দেশটির অভিবাসন বিভাগ।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments