রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে রঞ্জন হালদার (৫৫) ও লিঙ্কন হালদার (৩৫) নামের দুই জন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দিনভর সন্ধ্যা নদীর দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়েও তাদের কোন সন্ধান পাননি।
জানা গেছে, ১৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে বানারীপাড়া ফেরীঘাটে বিদেশ গমণেচ্ছু ভাই শিশির হালদারকে এগিয়ে দিয়ে মাছ শিকারের ছোট আকারের নৌকা ট্রলার নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রঞ্জন হালদার ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংর্ঘষ হয়। এতে তাদের ট্রলারটি ডুবে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় সুজন তীরে উঠতে পারলেও রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। ১৬ ডিসেম্বর শনিবার দিনভর তল্লাশী চালিয়েও ডুবুরি দল তাদের কোন খোঁজ পাননি। এদিকে তাদের হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
এ বিষয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সালাউদ্দিন মিয়া জানান,বরিশাল থেকে ডুবুরি দল এনে শনিবার দিনভর সন্ধ্যা নদীর দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও নিখোঁজ দুইজন ও ট্রলারটির কোন খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শনিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments