স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) থেকে নতুন এই দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে স্বর্ণ ও রৌপ্যঅলংকারের ভ্যাটসহ বিক্রয় মূল্য নতুন হারে নির্ধারণ করা হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণঅলংকারের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১১,৯২৫ টাকা। একইভাবে ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণঅলংকারের মূল্য ১১,৩২৬ টাকা, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণঅলংকারের মূল্য ৯,৭০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণঅলংকারের ভ্যাটসহ মূল্য ৭,৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে রৌপ্যের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রৌপ্যঅলংকারের ভ্যাটসহ মূল্য ৩৩০ টাকা, ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রৌপ্যঅলংকারের মূল্য ৩১৫ টাকা, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রৌপ্যঅলংকারের মূল্য ২৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যঅলংকারের ভ্যাটসহ মূল্য ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং রৌপ্যঅলংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকারের এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পাথরের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানকে বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর রাখার জন্য অনুরোধ জানিয়েছে বাজুস।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments