স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চিকিৎসকদের উদ্যাগ্যে শনিবার রাজধানীর খিলগাঁওয়ের তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো রফিকূল ইসলাম দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে দোয়া করেন। প্রায় শতাধিক শিশু ও শিক্ষক এ আয়োজনে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ডা. রফিক দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আরও উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. আশিক চৌধুরি পিয়াস, ডা. নোমান, ডা. তানজীর, ডা. বাদশা, ডা. মাহমুদ, ডা. রায়হান, ডা. মমী, ডা. ওমর, ডা. মুনতাসীর, ডা. মুসা, ডা: নাফি, ডা. সাব্বির, বদরুদ্দেজা শওকত, রিফাত, রিপুসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments