ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে খালে মাছ ধরতে গিয়ে আঃ রসিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে খালপাড়ে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আঃ রসিদ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তিনি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় খালপাড় নামক এলাকায় পৌছলে রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যূৎতের মূল লাইনের ছেঁড়া তারের সাথে জড়িয়ে বিদ্যূতায়িত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতখান থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments