সুব্রত সানা: বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ দিশেহারা। দেশে চলছে সরব দুর্ভিক্ষ। ভয়ংকর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে।তিনি আজ এক সংবাদ ব্রিফিং এ কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবীদার নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শত কোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান বাজনা আর আমোদ ফুর্তিতে মেতে রয়েছেন। শুধুুমাত্র নিজের পিতাকে মহিমান্বিত করার জন্য রাষ্ট্রের তহবিল দেদারসে খরচ করছে। দেশের মানুষের সঙ্গে এমন মশকরা কেবলমাত্র গণবিরোধী জালিম সরকারই করতে পারে।
রিজভী বলেন, বিনাভোটের প্রধানমন্ত্রী যখন আমোদ ফুর্তিতে ব্যস্ত তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। গত ২১ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় এক দম্পত্তি তাদের ১৩ মাস বয়সী শিশু সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছে।
বিএপির এই নেতা বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছে। একজনের নাম রবি মারান্ডি অপরজন অভিনাথ মারান্ডি। এই দুই ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিলো তাদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও তারা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেনি। ফলে, হতাশা আর ব্যর্থতায় গত ২৩ মার্চ সন্ধ্যায় এই দুইজন কৃষক আত্মহত্যা করেন।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments