মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ ১১ই সেপ্টেম্বর (রবিবার) মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে 'বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ' কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দাবা খেলার প্রথম রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত খেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।
একই সাথে সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments