কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার খাবার হোটেল-রেস্তোরাঁ অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার নিয়েছে মালিকরা। এর ফলে স্বস্তি ফিরে এসেছে আগত পর্যটকদের মাঝে। বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘন্টা ব্যাপী বৈঠক শেষে ধর্মঘটের প্রত্যারে সিদ্ধান্ত নেয় হয়েছে বলে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. সেলিম মুন্সি জানিয়েছন। তিনি বলেন, পটুয়াখালী জেলা প্রশাসক আমাদের দাবিগুলো শুনে আশ্বাস দিয়েছেন। কোন হোটেল যাতে আগত পর্যটকদের মাঝে পঁচা বাসি খাবার সরবরাহ না করে এবং অতিরিক্ত মূল্য না রাখে এ বিষয়টি সংগঠনকে দেখার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি বলে তিনি সাংবাদিকদের জানান।
উল্লেখ্য কুয়াকাটার খাবার হোটেল রেস্টুরেন্টে ঘণ ঘণ মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আদায় করার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। আকস্মিক ধর্মঘট ডাক দেয়ায় ভোগান্তিতে পড়েন কুয়াকাটা আগত শত শত পর্যটক। ধর্মঘট প্রত্যাহারের খবরে পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments