উজিরপুরে বহু প্রতীক্ষিত সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন -এমপি শরফুদ্দিন সান্টু।

প্রকাশ : 14 Sep 2026
উজিরপুরে বহু প্রতীক্ষিত সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন -এমপি শরফুদ্দিন সান্টু।

আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস্তির নিঃশ্বাস। 

১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় সানুহারে ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সানুহার -ধামুরা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি। দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। সংসদ সদস্যের উদ্বোধনের মধ্য দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে  রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ সভাপতি এসএম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন, উপজেলা যুবদল সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, এ্যাডঃ সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মিরাজ হোসেন ডালিম শিকদার প্রমূখ। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জ ভৈরব এলাকার মেসার্স মনিরুল হক। সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ন উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত করণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করবেন।

সম্পর্কিত খবর

;