৬ দল নিয়ে মাসব্যাপী জমজমাট ক্রিকেট উৎসব
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১২ তম আসর জমকালো আয়োজনে শুরু হতে যাচ্ছে শুক্রবার। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে হলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি) ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের শুরু হবে।
প্রথম ম্যাচে লড়াইয়ে নামবে সিরেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচ খেলবেন নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস।
গত মৌসুমের তুলনায় দলসংখ্যা এবার কমেছে। এবারের বিপিএলে মোট ৬ দল অংশ নিচ্ছে-
ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।
এবারের আসর অনুষ্ঠিত হবে দেশের তিনিট ভেন্যুতে-
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
টুর্নামেন্টের বেশির ভাগ গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর।
নতুন মৌসুমের নিলামে তারকা খেলোয়ার দলে না পাওয়ায় আলোচনার জন্ম হলেও শেষে সব দল স্কোয়াড চূড়ান্ত করেছে। বিসিবি জানয়, দল ও খেলোয়ার বন্টনে নতুন নিয়ম যুক্ত থাকায় কিছু পরিবর্তন ছিল।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে বিপিএল উন্মাদনা ছড়িয়ে পড়ছে। বছরের শেষ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের উত্তাপ। দর্শক, সম্প্রচার ও ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে জোরেশোরে।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে গতরাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৬৮ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
সব মন্তব্য
No Comments