অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর বিভিন্ন ধারায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ মে) এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. জনি (১৯) বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার কাসাহাট এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে থেকে একটি তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন। অভিযুক্ত মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) ধামরাই এলাকায় বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে সুকৌশলে পরিচয় ও সখ্যতা গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়।
গত ১৪ মে অভিযুক্তরা জনিকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় এনে রাখে। এরপর গত ২১ মে সকালে তাকে কোতোয়ালি থানাধীন রথখোলা পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগী তরুণী বুঝতে পারেন যে তাকে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা চলছে। তিনি ভিতরে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ভেতরে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ওই তরুণী চিৎকার করে তাদের হাত থেকে পালিয়ে পতিতাপল্লীর সামনে একটি দোকানে আশ্রয় নেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তিন অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনের বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা (মামলা নং-৭৮, তারিখ: ২২ মে, ২০২৬) দায়ের করা হয়েছে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর ১০(১), ১০(২), ১১(১) ও ১১(২) ধারায় মামলাটি রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বিষয়টি ঘিরে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments