ইভেন্টের এক আয়োজক আটক
বিশেষ প্রতিনিধি, কোলকাতা: বিশ্ব ফুটবলের মহাকাতারে লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় আজ শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। তবে দর্শক নির্ধারিত সময়েও মেসির প্রকাশ্য উপস্থিতি না থাকায় মাঠে বিক্ষোভ শুরু করেন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং আয়োজক প্রতিষ্ঠানের একজনকে আটক করে।
আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, আজ দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে একটি বিশেষ ফ্যান ইভেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠানের কথা ছিল। সেকালেই মেসি কলকাতায় পৌঁছান এবং শহরে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা অবস্থান করার কথা ছিল। এরপর সন্ধ্যায় তাঁর অন্য শহরে রওনা দেওয়ার সূচি নির্ধারিত ছিল।
কিন্তু মাঠে প্রবেশের পর দীর্ঘ সময় অপেক্ষা করেও দর্শকরা মেসির সরাসরি উপস্থিতি দেখত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এক পর্যায়েদর্শকদের একটি অংশ স্লোগান দিতে থাকে এবং আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাঠে মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যাক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের সময় কিছু দর্শক মাঠে বসানো চেয়ার ভাঙচুর করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে পুলিশ আয়োজক দলের একজন দায়িত্বপ্রাপ্ত সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, দর্শকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রচারণা, সময়সূচি ও দর্শকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়ােজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আয়োজক পক্ষের দাবি, নিরাপত্তাজনিত ও সময়সূচির সীমাবদ্ধতার কারণে মেসিকে প্রকাশ্যভাবে মাঠে আনা সম্ভব হয়নি। তবে দর্শকদের আগেভাগে বিষয়টি পরিস্কারভাবে জানানো যায়নি বলে তারা দুঃখ প্রকাশ করেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগামাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দর্শক টিকিটের মূল্য ফেরত ও আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন প্রশাসন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments