ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদকে পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই পদোন্নতি দেন।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদকে পদোন্নতি দেয়া চিঠিতে ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারার ১২ এর ৩ উপধারা ও ২০/১(১)ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে এক এ নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, আপনাকে (মোস্তফা আল মাহমুদ) জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদোন্নতি প্রদান করে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ পদোন্নতির কারণে আপনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন না।
আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments